DBBL Nexus Payment Gateway will remain suspended from 09/02/2026 at 12.00 am to 12/02/2026 at 11.59 pm.

হজ উপলক্ষে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত রাখা প্রসঙ্গে

5 February 2025

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত হজযাত্রীগণের হজযাত্রাকে নির্বিঘ্ন ও স্বাছ্যন্দ্যময় করতে প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে পূর্বের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইট সমূহ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।       

হজ-২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ০১ মে ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে। হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই ২০২৫ তারিখ থেকে পূর্বের ন্যায় ঢাকা -সিলেট- ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। সম্মানিত যাত্রীদের সুবিধার্থে আগামী ১১ জুলাই ২০২৫ পরবর্তী এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে।        

বিশেষভাবে উল্লেখ্য, আগামী ০১ মে ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট যদি ইতঃপূর্বে কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক উক্ত টিকিট কোন বাড়তি খরচ ছাড়াই রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন। সেই সাথে, যাত্রীগণ চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন। একইভাবে ফিরতি রুটের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।